লোকাল হাট বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ হাইপার-লোকাল ই-কমার্স মার্কেটপ্লেস। আমরা বিশ্বাস করি, এলাকার ব্যবসার উন্নতি মানেই এলাকার মানুষের উন্নতি। আমাদের মূল লক্ষ্য হলো স্থানীয় ছোট-বড় ব্যবসায়ী, কৃষক এবং সেবা প্রদানকারীদের একটি ডিজিটাল প্ল্যাটফর্ম দেওয়া, যাতে তারা সরাসরি নিজ এলাকার কাস্টমারদের কাছে পৌঁছাতে পারে।
এখানে আপনি পাচ্ছেন শুধু কেনাকাটার সুবিধা নয়, বরং ব্যবসা পরিচালনার জন্য স্মার্ট টুলস যেমন—এআই রোবট অ্যাসিস্ট্যান্ট, ডিজিটাল হিসাব খাতা এবং এনআইডি ভেরিফাইড রাইডার সার্ভিস। আমরা চাই টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রতিটি ইউনিয়ন হবে একটি ডিজিটাল বাণিজ্যিক কেন্দ্র।